admin

প্রকাশিত: 9:18 AM, August 31, 2026

কর্মব্যস্ততার মধ্যেও সুস্থতায় ক্রীড়া চর্চার বিকল্প নেই: অ্যাডভোকেট সুহেল

কর্মব্যস্ততার মধ্যেও সুস্থতায় ক্রীড়া চর্চার বিকল্প নেই: অ্যাডভোকেট সুহেল

কর্মব্যস্ততার চাপের মধ্যেও মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। গতকাল রবিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সমাজবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, “আইনজীবীদের পেশাগত জীবনের একঘেয়েমি দূর করতে এই অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনন্য ভূমিকা রাখবে।”

এর আগে সমিতির ২ নম্বর বার হলের সামনে ফেস্টুনসহ শতাধিক বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর ২ নম্বর বার হলের ৫ম তলায় অবস্থিত ‘ল’ইয়ার্স ক্লাবে’ মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট এ.কে.এম. শমিউল আলম, অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ এবং অ্যাডভোকেট মাহফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির যুগ্ম সম্পাদক-০১ অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সিনিয়র-জুনিয়র শতাধিক আইনজীবীসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট পান্না লাল দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী, সহ-মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম, সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ, অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক এবং সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি ও বিজ্ঞ আইনজীবীদের নিয়ে কেক কাটা হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক ব্যক্তির

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

অঢেল অর্থ ও বাহন উপহারে বেপরোয়া অপকর্ম সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত ১লা সেপ্টেম্বর সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

শহীদ জিয়ার নির্দেশ ও বেগম জিয়ার দুঃসময়ে সাহস জোগানো ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও