admin
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
রাজধানীর ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমানকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গত বুধবার রাতে তিনি হাসপাতালে গিয়ে মাওলানা মুজিবুর রহমানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় আমীরে জামায়াত অসুস্থ এই নেতার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
পরিদর্শনকালে ডা. শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মাওলানা মুজিবুর রহমান দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ক্রমঅবনতি ঘটছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সিলেট মহানগরী ও দক্ষিণ সুরমা থানা জামায়াতের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন