admin
প্রকাশিত: 2:31 PM, December 4, 2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বিঘ্ন লন্ডন যাত্রা এবং আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ।
দোয়া মাহফিলের উদ্যোগ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, লন্ডন যাত্রা সফল ও নির্বিঘ্ন হওয়া এবং দেশের মঙ্গল কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিল শেষে এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া দেশের ঐক্যের প্রতীক। তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান হলে সেই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।
এসময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা জহিরুল ইসলাম মিঠু, জেলা যুবদলের সহ সভাপতি মঈনুল ইসলাম মঞ্জু, যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাবুল ইসলাম, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল প্রমূখ।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এম এ মালিক জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় দুটি বড় গরু দান করেন, যা থেকে শিরনী প্রস্তুত করে উপস্থিতদের মধ্যে বিতরণ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও