admin

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

খেলাফত মজলিস প্রার্থীর ১৩ দফা ইশতেহার ঘোষণা

খেলাফত মজলিস প্রার্থীর ১৩ দফা ইশতেহার ঘোষণা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মোহাম্মদ আবুল হাসান তাঁর ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল রবিবার জকিগঞ্জ পৌরসভার সোনারবাংলা কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ ইশতেহার জনসমক্ষে তুলে ধরেন। ইশতিহারের মূল প্রতিপাদ্য হিসেবে তিনি উল্লেখ করেন- বিভেদ নয় ঐক্য: কল্যাণমূলক রাষ্ট্র; যার অভিভাবক নেই, রাষ্ট্রই তার অভিভাবক।

সংবাদ সম্মেলনে মুফতী আবুল হাসান বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়াই তাঁর রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, সংসদ সদস্যের কার্যালয় হবে ২৪ ঘণ্টা খোলা নাগরিক সেবা কেন্দ্র এবং জনগণের জরুরি সহায়তায় চালু করা হবে ‘হ্যালো এমপি’ হটলাইন। উন্নয়ন তহবিল ও প্রকল্প ব্যয়ের তথ্য অনলাইন পাবলিক পোর্টালে প্রকাশ করে প্রতি তিন মাস অন্তর জনতার কাছে জবাবদিহি নিশ্চিত করা হবে।

ইশতিহারে জকিগঞ্জ-কানাইঘাটকে বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আপার সুরমা-কুশিয়ারা প্রকল্প বাস্তবায়ন এবং নদী-খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বুরহান উদ্দিন রোড ও শেওলা-জকিগঞ্জ সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ, শাহবাগ-দরবস্ত সড়ক প্রশস্তকরণ, সুরমা নদীর ওপর আটগ্রাম-কাড়াবাল্লা সেতুসহ একাধিক সেতু নির্মাণ এবং গ্রামীণ ও পৌর এলাকার ভঙ্গুর সড়ক সংস্কারের অঙ্গীকার করা হয়।

দারিদ্র্য ও শোষণমুক্ত সমাজ গঠনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রকল্প, যাকাতভিত্তিক তহবিল গঠন, সামাজিক নিরাপত্তা বলয় সম্প্রসারণ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। শিল্প ও বাণিজ্য খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কুটির শিল্পে বিনিয়োগ, প্রবাসীদের নিরাপদ বিনিয়োগ এবং সুপারির ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

পরিচ্ছন্ন ও দূষণমুক্ত জকিগঞ্জ-কানাইঘাট গড়তে মশা ও আবর্জনা নিয়ন্ত্রণ, শব্দ ও বায়ুদূষণ রোধ, কাঁচাবাজারকে মডেল বাজারে রূপান্তর এবং দুই পৌরসভাকে ‘এ’ ক্যাটাগরির শহরে উন্নীত করার পরিকল্পনার কথা জানান। নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় ও ধর্মীয় নেতৃত্বের ভূমিকা জোরদারের কথা বলেন তিনি।

বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ বিষয়ে জকিগঞ্জ গ্যাস ফিল্ড ও আটগ্রাম তেল ক্ষেত্র চালু, আবাসিক গ্যাস সংকট সমাধান এবং পৌর এলাকায় সুপেয় পানির ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। শিক্ষা খাতে কলেজে অনার্স কোর্স চালু, টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষায় বিশেষ প্রকল্প, পাবলিক লাইব্রেরি স্থাপন এবং ফ্রি ওয়াই-ফাই জোন চালুর ঘোষণাও দেন তিনি।

স্বাস্থ্য খাতে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীতকরণ, চিকিৎসক-নার্স নিয়োগ, বিনামূল্যে চিকিৎসা ও হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যমবান্ধব পরিবেশ, তথ্য অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ জয়নুল ইসলাম, জামায়াতে ইসলামীর জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম রোকবানী চৌধুরী জাবেদ এবং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।