admin
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছাব্বির আহমদ (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাত ৪টা ৫ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাব্বির আহমদ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মিছবা উদ্দিন ও দিলারা বেগমের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চলমান একটি মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায়ও তিনি অভিযুক্ত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “তদন্তের স্বার্থে ছাব্বির আহমদকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
এদিকে, তার গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌলভীবাজার প্রতিনিধি: ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার: বিগত অর্থবছরগুলোতে বাণিজ্য ঘাটতির চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম
সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ও দুবাগ ইউনিয়ন স্পর্শ করে ছুটেছে সারপার-সিলেটিপাড়া-গজুকাটা সড়ক। দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। স্থানীয় পর্যায়ে
হুমকিতে ফসলি জমি, বসতভিটা ও পরিবেশ কোম্পানীগঞ্জ প্রতিনিধি: উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও কঠোর অবস্থানের পরও কোম্পানীগঞ্জে থামছে না অবৈধ
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছাব্বির আহমদ (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাত ৪টা ৫
জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শেওলা-জকিগঞ্জ সড়কে। প্রায় ৫৩ কোটি টাকা