admin

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

বিয়ানীবাজারের জন্য এমপি এমরান আহমদ নিয়ে আসলেন প্রায় ৪৭ কোটি টাকার প্রকল্প

বিয়ানীবাজারের জন্য এমপি এমরান আহমদ নিয়ে আসলেন প্রায় ৪৭ কোটি টাকার প্রকল্প

সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ও দুবাগ ইউনিয়ন স্পর্শ করে ছুটেছে সারপার-সিলেটিপাড়া-গজুকাটা সড়ক। দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। স্থানীয় পর্যায়ে আন্তঃযোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। বিশেষ করে এটি বিজিবি ক্যাম্পে যাতায়াতের পথ।

গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে পড়েছিলো সংস্কারবিহীন। তবে এ আসনের নতুন সংসদ সদস্য অ্যাড. এমরান আহমদ চৌধুরী স্থানীয় হাজার হাজার বাসিন্দার জন্য নিয়ে আসলেন সুসংবাদ।
প্রায় ২১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক এবার সংস্কার ও বড় করতে বরাদ্দ দিয়েছে সরকার। এমপি এমরান আহমদ চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় ৪৭ কোটি বরাদ্দ দিয়েছে। ৩ ভাগে শেষ হবে এ প্রকল্পের কাজ।
এমপি এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- গতকাল সোমবার এ প্রকল্পের বরাদ্দ মিলেছে। বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪৬ কোটি ৬৪ লাখ। প্রথমেই সিলেট-৬ আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এলজিইডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন- সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে। আমরা আশা করছি- এ ৫ বছরে সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। দূর হবে সিলেটের উন্নয়ন-বঞ্চনা।

সর্বশেষ সংবাদ

সিলেটে বিএনপি নেতার ‘ছত্রছায়ায়’ যুবলীগ সভাপতি মতিন, ক্ষুব্ধ স্থানীয়রা

সিলেটে বিএনপি নেতার ‘ছত্রছায়ায়’ যুবলীগ সভাপতি মতিন, ক্ষুব্ধ স্থানীয়রা

সিলেট মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মতিনকে ঘিরে এলাকায় নতুন করে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ

১৭ জুন শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি

১৭ জুন শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি

মৌলভীবাজার প্রতিনিধি: ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের ভুলনীতিতে বাণিজ্য ঘাটতি বেড়েছে: খন্দকার মুক্তাদির

আওয়ামী লীগ সরকারের ভুলনীতিতে বাণিজ্য ঘাটতি বেড়েছে: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বিগত অর্থবছরগুলোতে বাণিজ্য ঘাটতির চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

সিসিক প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সিসিক প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম

বিয়ানীবাজারের জন্য এমপি এমরান আহমদ নিয়ে আসলেন প্রায় ৪৭ কোটি টাকার প্রকল্প

বিয়ানীবাজারের জন্য এমপি এমরান আহমদ নিয়ে আসলেন প্রায় ৪৭ কোটি টাকার প্রকল্প

সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ও দুবাগ ইউনিয়ন স্পর্শ করে ছুটেছে সারপার-সিলেটিপাড়া-গজুকাটা সড়ক। দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। স্থানীয় পর্যায়ে

কোম্পানীগঞ্জ অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

কোম্পানীগঞ্জ অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

হুমকিতে ফসলি জমি, বসতভিটা ও পরিবেশ কোম্পানীগঞ্জ প্রতিনিধি: উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও কঠোর অবস্থানের পরও কোম্পানীগঞ্জে থামছে না অবৈধ

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা ছাব্বির আহমদ গ্রেফতার

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা ছাব্বির আহমদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছাব্বির আহমদ (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাত ৪টা ৫