admin

প্রকাশিত: 12:16 PM, August 23, 2026

ঘনঘন লোডশেডিং বন্ধ ও ৫ দফা দাবিতে সোমবার সিলেটে গণদাবি পরিষদের প্রতিবাদ সভা

ঘনঘন লোডশেডিং বন্ধ ও ৫ দফা দাবিতে সোমবার সিলেটে গণদাবি পরিষদের প্রতিবাদ সভা

ঘনঘন বিদ্যুৎ লোডশেডিং বন্ধ এবং সিলেটের ন্যায্য ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সোমবার সিলেট কোর্টপয়েন্টে এক বিশাল প্রতিবাদ সভার আহ্বান জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।

গতকাল শনিবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ আগস্ট সোমবার বিকেল ৩টায় ঐতিহাসিক কোর্টপয়েন্টে এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের উন্নয়নে নানামুখী বৈষম্য ও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের আপামর জনগণের দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত অধিকারসমূহ আদায়ের লক্ষ্যে এ আন্দোলন জোরদার করা হচ্ছে। প্রতিবাদ সভা থেকে সিলেটবাসীর পক্ষে যেসব প্রধান দাবি উত্থাপন করা হবে: সিলেটে ঘনঘন লোডশেডিং অবিলম্বে বন্ধ করা এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। সলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত, কাতার, সৌদি আরবসহ বিশ্বের নামিদামি এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণ কাজ দিন-রাত (২৪ ঘণ্টা) চালুর মাধ্যমে ২০২৭ সালের নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ সম্পন্ন করা। সিলেট-আখাউড়া রেলপথ দ্রুত ডাবল লাইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ত্বরান্বিত করা। সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা।

সংগঠনের নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে সিলেটের সকল পেশাজীবী, ছাত্র-জনতা, শ্রমিক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের যথাসময়ে কোর্টপয়েন্টে উপস্থিত হয়ে সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট