admin

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

জকিগঞ্জ ক্যাডেট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান

জকিগঞ্জ ক্যাডেট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান

জকিগঞ্জ প্রতিনিধি:

আসন্ন এসএসসি পরীক্ষা–২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় সিলেটের জকিগঞ্জে এক আন্তরিক, ধর্মীয় ও অনুপ্রেরণামূলক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাবুরবাজারস্থ ক্যাডেট কেয়ার স্কুল প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক প্রস্তুতি সুদৃঢ় করা এবং মহান আল্লাহর নিকট উত্তম ফলাফলের প্রার্থনার লক্ষ্যে আয়োজিত এ দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে স্কুলের পরিচালক সাংবাদিক কেএম মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল নোমান উর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক এবং জকিগঞ্জ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মুকিত।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে ঘিরে ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরিকল্পিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখলে ভালো ফলাফল অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও আত্মবিশ্বাস বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন তারেক আহমদ ও জাহাঙ্গীর আলম। তারা বলেন, এসএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, বরং জীবনের পরবর্তী ধাপের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই পরীক্ষার্থীদের ধৈর্য, অধ্যবসায় ও ইতিবাচক মনোভাব ধরে রাখার আহ্বান জানান তারা।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জাহিদ আহমদ ও নুসরাত জান্নাত বুশরা। তারা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করেছে। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখে ফারজানা সিদ্দিকা অপি। সে সহপাঠীদের উদ্দেশ্যে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাফিয়া আক্তার। পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া মকদ্দসিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মাওলানা মঈন উদ্দিন লস্কর। মোনাজাতে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে শিক্ষকবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন অনুপ্রেরণামূলক আয়োজন শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় করবে এবং তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

​শাল্লা  প্রতিনিধি:  ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ