admin
প্রকাশিত: 12:59 PM, February 6, 2026
গতকাল বৃহস্পতিবার সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্বাচনী জনসভায় সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, আমি যদি নির্বাচিত হই, জনগণের সেবক হিসেবে আপনাদের দেওয়া প্রতিটি নির্দেশ বাস্তবায়নে কাজ করবো। বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। বাজারের যানজট, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও নদীভাঙনসহ এলাকার সব জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
ফেঞ্চুগঞ্জ বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, এলাকাবাসীর উত্থাপিত প্রতিটি দাবি জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত, এখানে কারও ব্যক্তিগত স্বার্থ নেই। বাজারের যানজট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, মাদ্রাসা ও কলেজের উন্নয়ন এবং নদীভাঙন রোধ—সবকিছুই জনগণের ন্যায্য দাবি বলে তিনি উল্লেখ করেন।
১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আহমদ খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপু, যুগ্ম সম্পাদক এডভোকেট সাইদ আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত