admin
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিষ্ঠানের ‘বার্ষিক নাটক ‘পেজগি’। গত শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে ফরাসি নাট্যকার জে.বি.পি মলিয়ার-এর কালজয়ী হাসির নাটক ‘পেজগি’ মঞ্চস্থ হয়। অপু আমান-এর অনুবাদে নাটকটির যৌথ নির্দেশনা দিয়েছেন অরিন্দম দত্ত চন্দন ও দিবাঙ্কর সরকার শেখর। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান। পরে অভিনয় শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জালালাবাদ গ্যাস পরিবারের সদস্য ও সংস্কৃতিমনা দর্শকদের উপস্থিতিতে নাটকটি এক প্রাণবন্ত সন্ধ্যায় রূপ নেয়। হাস্যরসের মাধ্যমে সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা এই নাটকের প্রতিটি দৃশ্য দর্শকরা করতালির মাধ্যমে উপভোগ করেন। অনুষ্ঠানটি সফল করতে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেন।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা