admin
প্রকাশিত: 8:40 AM, September 19, 2026
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোকবার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাকির হোসেন মজুমদারের মৃত্যুতে সিলেট বিএনপি পরিবার একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালো। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো একজন সক্রিয় ও দায়িত্বশীল নেতার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য দান করার জন্য মহান রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করেন।-বিজ্ঞপ্তি
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি
একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির