admin
প্রকাশিত: 8:32 AM, September 19, 2026
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “জাকির হোসেন মজুমদারের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী সহযোদ্ধাকে হারালো। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অবদান স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।”
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য (সবরে জামিল) দান করেন।”
সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে মরহুম জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসী ও সিলেটবাসীর কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি
একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির