admin

প্রকাশিত: 11:54 AM, July 1, 2026

জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের পঙ্গুভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন

জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের  পঙ্গুভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন

আহত ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিকদের জন্য মাসিক পঙ্গুভাতা কার্যক্রমের উদ্বোধন করেছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯)। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমা পারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পঙ্গুভাতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আহত কয়েকজন শ্রমিকের হাতে নগদ পঙ্গুভাতা তুলে দেয়া হয়। এখন থেকে তাদেরকে প্রতিমাসে ৫০০ টাকা করে পঙ্গুভাতা প্রদান করা হবে। পর্যায়ক্রমে সংগঠনের আওতাধিন সকল আহত শ্রমিকদেরকে এই ভাতার আওতায় আনা হবে। পরবর্তীতে পঙ্গুভাতার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সংগঠনের সদস্যদের মাঝে বয়স্ক ভাতা চালু করা হবে বলেও আশ^স্ত করা হয়।

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় পঙ্গুভাতা বিতরণ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস আহমদ, আলেখ আহমদ সুহেল, সাবেক কার্যকরী সভাপতি সালাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গফুর মিয়া, সাবেক প্রচার সম্পাদক সামাদুর রহমান, শ্রমিক নেতা মমতাজ মিয়া, ফারুক মিয়া, ইউসুফ মিয়া, বাসিত মিয়া, আহমদ মিয়া, নাজিম মিয়া, ফারুক মিয়া ও রিয়াজ মিয়া প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, দেশের ইতিহাসে প্রথম বারের মতো ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিকদের জন্য মাসিক পঙ্গুভাতা কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন একটি নজির স্থাপন করেছেন। আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজকে ক্ষুদ্র পরিসরে পঙ্গুভাতা চালু করেছি। পর্যায়ক্রমে এর পরিমান এবং পরিধি বৃদ্ধি করা হবে। এছাড়াও একজন ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক যাতে শেষ বয়সে কিছুটা সুখ-শান্তিতে বসবাস করতে পারেন এজন্য আমরা ভবিষ্যতে নিজস্ব ফান্ড থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু করতে চাই।


সর্বশেষ সংবাদ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী