admin
প্রকাশিত: 12:43 PM, October 3, 2026
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুনের নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়াইনঘাট প্রেস ক্লাবের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে হারুন উর রশিদ হারুন সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুকে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বক্তব্যে তিনি বলেন, “গোয়াইনঘাট উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে বিগত দিনে রাজনৈতিক হামলা-মামলা ও নির্যাতনের শিকার ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে আগামী দিনের কমিটি গঠন করতে হবে।” জেলা নেতৃবৃন্দের প্রতি এই আহ্বান জানানোর পাশাপাশি তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিগত দিনে যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য সুবিধা নিয়েছে এবং অপশক্তির আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদের স্থান যুবদলে হবে না। তৃণমূল যুবদল তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করবে।”
আয়োজিত এ কর্মসূচি ও পথসভায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকা থেকে আসা দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট
সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।
নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে
রেজওয়ান আহমদ: গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই মানবিক
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার