admin
প্রকাশিত: 6:06 AM, August 19, 2026
সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস। দলীয় পদের দাপট দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় পণ্য আমদানি, চোরাচালানের বিশাল সিন্ডিকেট পরিচালনা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইলিং করার মতো মারাত্মক সব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তিনি সিলেট মহানগর যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক পদবিকে ঢাল হিসেবে ব্যবহার করে অঞ্জন দাস জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নিজস্ব রুট তৈরি করেছেন। এই রুট দিয়ে প্রতিদিন ভারতীয় শাড়ি, প্রসাধনী, থ্রি-পিস ও বিভিন্ন অবৈধ পণ্যের বিশাল চালান বাংলাদেশে নিয়ে আসা হয়।
চোরাই পণ্য সীমান্ত পার করার পর অঞ্জন দাস তার নিজ এলাকা চিকনাগুলের ‘কালীবাড়ি পানিছড়া ব্রিজের’ পাশে একটি নির্দিষ্ট স্থানে তা সাময়িকভাবে মজুদ করেন। অনুসন্ধানে প্রকাশ, স্থানীয়দের চোখ ফাঁকি দিতে এবং প্রশাসনকে বিভ্রান্ত করতে সেখানে চোরাই পণ্য ‘জব্দ’ করার নাটক সাজানো হয়। পরবর্তীতে সেখান থেকেই নিজস্ব সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে সিলেট শহরসহ দেশের বিভিন্ন জেলা ও বড় বড় বাজারে চোরাই পণ্য বাজারজাত করা হয়। তার এই সমান্তরাল অবৈধ বাণিজ্যের কারণে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
অভিযোগ রয়েছে, সীমান্তে নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে অঞ্জন দাস এলাকা জুড়ে গড়ে তুলেছেন এক ক্যাডার ও সন্ত্রাসী বাহিনী। কোনো সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা কিংবা বৈধ ব্যবসায়ী তার এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে বা কথা বলতে চাইলে তাদের ওপর নেমে আসে নির্মম হামলা ও মামলা-হামলার ভয়াবহ হুমকি। ফলে ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না। শুধু চোরাচালান বা অর্থনৈতিক অপরাধই নয়, অঞ্জন দাসের বিরুদ্ধে নারী নির্যাতন ও ইভটিজিংয়ের একের পর এক গুরুতর অভিযোগ উঠছে। সম্প্রতি এলাকা জুড়ে মারাত্মক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক নওমুসলিম তরুণীকে হয়রানির ঘটনা।
প্রাপ্ত তথ্য ও সংযুক্ত দলিলে দেখা যায়, মেদিনী মহল (ডাক: কামাল বাজার, থানা: জালালাবাদ, জেলা: সিলেট) এলাকার বাসিন্দা কাজল পাল ও ট্রুম্পা পালের কন্যা তৃষা পাল পৌষি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মারিয়া’ নাম ধারণ করেন। কিন্তু ধর্মান্তরিত হওয়ার পর থেকেই অঞ্জন দাস ওই তরুণীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগে জানা যায়, হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা ওই মেয়েটিকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কুপ্রস্তাব, হুমকি ও শারীরিক-মানসিক নির্যাতন চালিয়ে আসছেন অঞ্জন দাস। ভুক্তভোগী বা অন্য কেউ এ বিষয়ে মুখ খুলতে চাইলে তাকেও মিথ্যা মামলায় ফাঁসানো এবং সরাসরি প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয়।
বর্তমানে সিলেটের বিভিন্ন বাজার ও সীমান্ত সংলগ্ন এলাকায় যুবদল নেতা অঞ্জন দাসের এই অপরাধী সাম্রাজ্য ও বেপরোয়া কর্মকাণ্ড আলোচনার তুঙ্গে রয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী, সাধারণ ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত এই ‘সীমান্ত মাফিয়া’ ও নারী নির্যাতনকারীর বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের আশু ও জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা
এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই
‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে
বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন
জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র