admin
প্রকাশিত: 4:26 PM, August 12, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ১ম খণ্ড গ্রামে অবস্থিত শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে মন্দিরের পূজা-অর্চনা ঘরের স্টিলের দরজার তালা ভেঙে মহাদেবের স্বর্ণালংকার, রুপার সামগ্রী, পিতলের মূর্তি, কাঁসার বাসনপত্র ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মন্দিরের পুরোহিত রাজন দেবনাথ জানান, চোরেরা মহাদেবের চূড়ার রুপার গঙ্গা প্রায় ৪ ভরি, মাথার চাঁদ ৩ ভরি, স্বর্ণের সাপ ও বেলপাতা ৭টি প্রায় ১২ ভরি, রুপার হার ৪টি প্রায় ৪ ভরি, স্বর্ণের তুলসী পাতা ৭টি প্রায় ৭ আনা, পিতলের মূর্তি ৪টি, কাঁসার গ্লাস ১০টি, কাঁসার বাসন ১০টি এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
রাজন দেবনাথ বলেন, “আমাদের দীর্ঘ ৩০ বছরের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি এক রাতেই নিমিষে শেষ হয়ে গেল।”
চুরির খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মন্দির পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কমিটির সহ-সভাপতি বাবু ধীরেন্দ্র দেবনাথ ধীরুর বাড়িতে অবস্থিত মন্দিরে এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ
স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট
বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল