admin
প্রকাশিত: 12:15 PM, August 12, 2026
সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ডেভিল জালাল উদ্দিনের বিরুদ্ধে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় একাধিক মামলার আসামি হলেও তিনি প্রকাশ্যে এলাকায় চলাফেরা করছেন।
অভিযোগের সবচেয়ে গুরুতর দিক হলো, জৈন্তাপুরের মোকামবাড়ি সীমান্তসংলগ্ন এলাকায় একটি রিসোর্টকে কেন্দ্র করে পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সীমান্ত পারাপার এবং চোরাচালান কার্যক্রমে সহায়তার একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, এই নেটওয়ার্কের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে ডেভিল জালাল উদ্দিনের নাম বারবার সামনে আসছে। সীমান্তের কাছেই বাড়ি, পাশে রিসোর্ট জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় জালাল উদ্দিনের বাড়ি। বাড়ির কাছেই রয়েছে একটি রিসোর্ট, যা তার ভাতিজা পরিচালনা করেন।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রিসোর্টটি সাধারণ পর্যটনকেন্দ্রের পাশাপাশি সন্দেহজনক যাতায়াতের স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন মামলার আসামি ও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিদের সীমান্তের কাছাকাছি অবস্থান এবং পরবর্তী সময়ে পারাপারের ক্ষেত্রে জায়গাটি ব্যবহার করা হচ্ছে।
অর্থের বিনিময়ে সীমান্ত পারাপারের অভিযোগ স্থানীয় একাধিক সূত্রের দাবি, সীমান্ত এলাকার পরিচিতি ও স্থানীয় প্রভাবকে কাজে লাগিয়ে জালাল উদ্দিনের একটি চক্র অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে সীমান্তের ওপারে পাঠানোর ব্যবস্থা করে থাকে। একই সঙ্গে ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানেও তার প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সীমান্তকেন্দ্রিক অবৈধ লেনদেন থেকে আসা অর্থের একটি অংশ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব ধরে রাখা এবং বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে। ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হলেও সীমান্ত এলাকায় ডেভিল জালালের প্রভাব কমেনি।
স্থানীয়দের দাবি স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, জালাল উদ্দিন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ঘনিষ্ঠজন হিসেবেও এলাকায় তার ব্যপক পরিচিতি।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও দীর্ঘদিনের প্রভাবকে কাজে লাগিয়ে তিনি সীমান্ত এলাকায় নিজের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও তার প্রকাশ্য চলাফেরা এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মামলায় আসামি হওয়ার পরও একজন রাজনৈতিক নেতার প্রকাশ্যে ঘোরাফেরা এবং সীমান্ত এলাকায় সক্রিয় থাকার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসছে না কেন?
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসন ও প্রভাবশালী মহলের একটি অংশকে ম্যানেজ করেই জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে তার প্রভাব বজায় রেখেছেন। সীমান্তবাসীর আশঙ্কা, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে মানবপাচার, অবৈধ পারাপার ও চোরাচালান আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকির মুখে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল জালাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি মোকামবাড়ি সীমান্তসংলগ্ন রিসোর্টটির কার্যক্রম, সেখানে কারা যাতায়াত করেন এবং সীমান্ত পারাপারে এর কোনো ভূমিকা রয়েছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
তাদের দাবি, ডেভিল জালাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং সীমান্তকেন্দ্রিক যেকোনো সিন্ডিকেট দ্রুত ভেঙে দিতে হবে।এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় একাধিক মামলার আসামি হিসেবে জালাল উদ্দিনের নাম থাকার দাবি তুলে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তাদের অভিযোগ, মামলা থাকার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং সীমান্ত এলাকায় তার প্রভাব অব্যাহত রয়েছে। ফলে তাকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সীমান্তকেন্দ্রিক অবৈধ পারাপার ও চোরাচালানের অভিযোগের সত্যতা যাচাই করার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগগুলোর বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, চোরাচালান কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি ও পুলিশের সমন্বিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।জালাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে জানতে তার মুঠোফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার