admin

প্রকাশিত: 4:28 PM, January 28, 2026

ডিজিটাল অভিযোগ বক্স ও গোপন হটলাইন চালুর অঙ্গীকার নাহিদের

ডিজিটাল অভিযোগ বক্স ও গোপন হটলাইন চালুর অঙ্গীকার নাহিদের

রাজনীতি ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। এই ইশতেহারে তিনি সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিতে তাঁর এলাকার প্রতিটি ওয়ার্ডে ডিজিটাল অভিযোগ বক্স স্থাপনের অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি ২৪ ঘণ্টা গোপন হটলাইন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। ডিজিটাল অভিযোগ বক্স ও হটলাইনে নাগরিকেরা পরিচয় গোপন রেখে সরাসরি চাঁদাবাজি বা অন্যায়ের প্রমাণ দিতে পারবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। প্রতি মাসে প্রতিটি ওয়ার্ডে এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে নাগরিক সভা আয়োজনেরও অঙ্গীকার করেছেন এনসিপির প্রধান।

আজ মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনী ইশতেহারে এসব কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।

ইশতেহারে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে সিটি করপোরেশন ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলেমিশে কাজ করার মাধ্যমে নাহিদ ইসলাম ঢাকার পূর্বাংশকে বর্তমান বিশ্বের উপযোগী স্বাস্থ্যকর, নিরাপদ, আরামদায়ক এবং নাগরিক সুবিধায় ভরপুর একটি আবাসিক এলাকা এবং ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চান।

ঢাকা-১১ আসনের মধ্যে রয়েছে বাড্ডা, মেরুল বাড্ডা, গুলশান (আংশিক), রামপুরা (আংশিক), বনশ্রী, উলন, আফতাবনগর, সাতারকুল, বেরাইদ, ভাটারা ও ডুমনি। এসব এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে কর্মপরিকল্পনা তুলে ধরে নাহিদ বলেন, তাঁদের লক্ষ্য কেবল উন্নয়ন নয়, বরং একটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ নাগরিক জীবন নিশ্চিত করা।

ইশতেহারে বলা হয়েছে, বাড্ডা ও ভাটারা এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাঁদাবাজি ও সিন্ডিকেট সক্রিয়। ফুটপাতে দোকান বসানো, ভবন নির্মাণ কিংবা অটোরিকশা চালাতে নিয়মিত চাঁদা দিতে হয়। এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ে এবং সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ে। ফুটপাত, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসা খাতকে রাজনৈতিক চাঁদাবাজমুক্ত করা হবে। এ জন্য প্রতিটি বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে সরাসরি তদারকি কমিটি গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন নাহিদ।

নাহিদ ইসলাম মনে করেন, নাগরিক নিরাপত্তার বড় সমস্যা কিশোর গ্যাং ও মাদক। সন্ধ্যার পর অনেক অলিগলি মাদকসেবীদের দখলে চলে যায়। এতে নারী ও সাধারণ মানুষের চলাচল অনিরাপদ হয়ে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় কিশোর গ্যাং ও মাদকের আস্তানাগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ‘নাগরিক সুরক্ষা কমিটি’ গঠনের প্রস্তাব রয়েছে।

ইশতেহারে শ্রমিক ও নারী নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বাড্ডা, রামপুরা ও ভাটারা এলাকায় লক্ষাধিক পোশাকশ্রমিক ও কর্মজীবী নারী বসবাস করলেও নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে দাবি নাহিদ ইসলামের। গভীর রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে শ্রমিকদের হয়রানির শিকার হওয়া, গণপরিবহনে নারীদের আসনসংকট এবং রাস্তায় বখাটেদের উৎপাতকে নিত্যদিনের বাস্তবতা হিসেবে তুলে ধরা হয়েছে। এসব সমস্যার সমাধানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও কর্মজীবী মায়েদের শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এ ছাড়া প্রগতি সরণির যানজট, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা ও ভাটারা এলাকায় জলাবদ্ধতাসহ তাঁর এলাকার অবকাঠামোগত সমস্যা নিরসনে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন নাহিদ ইসলাম।


সর্বশেষ সংবাদ

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি