admin
প্রকাশিত: 9:43 AM, January 24, 2026
সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসনের মর্যাদা পুনরুদ্ধার করতে হবে। বর্তমানে এই আসনের ধানের শীষের প্রার্থী এম এ মালিক একজন বিশ্ব নন্দিত রাজনৈতিক নেতা। তিনি এমপি নির্বাচিত হলে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসী টকবেনা।
ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার পাবেন। গত বৃহস্পতিবার রাতে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের নির্বাচনী কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। শফি চৌধুরী আরো বলেন,ধানের শীষ কে বিজয়ী করে আমাদের এই মাটির সন্তান ডাক্তার জোবায়দা রহমান কে সিলেট ৩ আসন উপহার দিতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বিএনপি নেতা তৈমুর হোসেন বিপুল, ঢাকা পিজি হাসপাতালের অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী, জেলা কৃষক দলের সেক্রেটারি তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা প্রমুখ।
এদিকে ২৩ জানুয়ারি শুক্রবার আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার ইউনিয়ন দাউদপুর বড় মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। তিনি বলেন, বিগত সতেরো বছর দাউদপুর মোগলা বাজারবাসী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এবার সময় এসেছে সেই বঞ্চনা অবসানের। তিনি জনাব এম এ মালিক কে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ
স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট
বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল