admin

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

নকশী বাংলা ফাউন্ডেশনের  মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নকশী বাংলা ফাউন্ডেশনের  মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা, নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে  সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকার ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপণকালে নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। উলেখ্য, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, হিউম্যান কেয়ারের চেয়ারম্যান এম জি রাব্বানী, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক মো: একরাম হোসেন তালুকদার, ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের শিক্ষক অচীন পার্থ, শাহেদুর রহমান সোহাগ, হিফজুর রহমান প্রমুখ। এছাড়াও স্কুলের শতাধিক শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল