admin

প্রকাশিত: 2:43 PM, March 10, 2026

নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত সিলেটে ৬৯৭ পরিবারের মুখে হাসি, প্রথম ধাপে সুবিধা পাচ্ছে ৩৭ হাজার নারী প্রধান পরিবার

নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত সিলেটে ৬৯৭ পরিবারের মুখে হাসি, প্রথম ধাপে সুবিধা পাচ্ছে ৩৭ হাজার নারী প্রধান পরিবার

স্টাফ রিপোর্টার:

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিএনপি সরকারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আজ আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক ও অন্তর্ভুক্তিমূলক প্রকল্পের শুভ সূচনা করবেন। একইসঙ্গে সিলেট বিভাগের সুনামগঞ্জসহ দেশের ১৩টি জেলায় এই পাইলট প্রকল্পের কার্যক্রম একযোগে শুরু হবে।

গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের আগে ঘোষিত ‘নয় দফা’ ইশতেহারের আলোকে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের আওতায় প্রতিটি নির্বাচিত নারী প্রধান পরিবার মাসিক ২,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পাবেন। এই অর্থ সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে ‘জি-টু-পি’ পদ্ধতিতে জমা হবে। ভবিষ্যতে ভাতার পাশাপাশি সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ করার পরিকল্পনাও সরকারের রয়েছে। প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ ৫ জন সদস্য সুবিধা পাবেন। তবে যৌথ পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

মন্ত্রী জানান, উপকারভোগী নির্বাচনে কোনো প্রকার স্বজনপ্রীতি বা মানবিক হস্তক্ষেপের সুযোগ রাখা হয়নি। ‘প্রক্সি মিনস টেস্ট’ পদ্ধতির মাধ্যমে সফটওয়্যারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে দারিদ্র্য সূচক নির্ধারণ করে তালিকা চূড়ান্ত করা হয়েছে। বিতরণকৃত কার্ডগুলোতে স্পর্শহীন চিপ, কিউআর কোড এবং এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত নিরাপদ ও দীর্ঘস্থায়ী।

সিলেট বিভাগে এই কার্যক্রমের প্রথম ধাপ শুরু হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডের তিনটি গ্রামের মোট ৬৯৭টি পরিবার কার্ডের জন্য মনোনীত হয়েছে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার জানান, প্রথম দিনে ৫১৯ জন সুবিধাভোগীকে কার্ড প্রদান করা হবে। বাকিদের তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট আপডেট হওয়া মাত্রই তারা এই সুবিধার আওতায় চলে আসবেন। সিলেটে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

নীতিমালা অনুযায়ী, কোনো পরিবারের সদস্য যদি সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মী হন কিংবা কারো যদি ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র বা বিলাসবহুল সম্পদ (গাড়ি, এসি) থাকে, তবে তারা এই কার্ডের যোগ্য বিবেচিত হবেন না। এছাড়া নারী গৃহপ্রধান যদি অন্য কোনো সরকারি ভাতা পান, তবে এই কার্ড প্রাপ্তির ক্ষেত্রে সেটি বাতিল বলে গণ্য হবে।


সর্বশেষ সংবাদ

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ

সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের