admin

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬

নেওয়া হচ্ছে কাগজপুর-ভাগলপুর” রাস্তা নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর মাঝে বিরাজ করছে স্বস্তি

নেওয়া হচ্ছে কাগজপুর-ভাগলপুর” রাস্তা নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর মাঝে বিরাজ করছে স্বস্তি

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার কাগজপুর-ভাগলপুর গ্রামের দীর্ঘদিন ধরে অবহেলিত ভাগলপুরের রাস্তাটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকার সাধারণ মানুষজন চরম দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন।

বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটিতে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হতো। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তাটির সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন।

ভাগলপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদল নেতা মোঃ হেলাল আহমদ জানান, জনগণের দীর্ঘদিনের এই দাবি বিবেচনায় নিয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সড়কটির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন। এ ঘোষণার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ বিরাজ করছে।

তিনি আরও জানান,ভাগলপুর গ্রামের বাসিন্দাদের পাশাপাশি গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল
অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে রাস্তাটি নির্মাণের দাবির প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন এবং জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী রাস্তাটির উন্নয়নের বিষয়ে সিলেট ২ সংসদীয় আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সাথে নিয়মিত যোগাযোগ ও তদবির করে আসছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি নির্মাণের কাজ শুরু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যে ও ইতিবাচক প্রভাব পড়বে। রাস্তাটি নির্মিত হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও