admin

প্রকাশিত: 6:06 AM, May 23, 2026

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার, চেক হস্তান্তর

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার, চেক হস্তান্তর

সিলেটের সংবাদ ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এই ঈদ বোনাসের চেক তুলে দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ছুটির দিনেও এক ব্যতিক্রমী আমেজে গুলশানের কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেল বেলা নিজের বাসভবনে আসরের নামাজ শেষ করে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। এটি ছিল সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রদের একটি অনুষ্ঠান।

মূলত ঈদুল আজহা উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে বুঝিয়ে দিতেই এ আয়োজন। অনুষ্ঠানে উপহারের চেক হস্তান্তরের সময় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর মেয়র ও প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই ঈদ বোনাসের চেক গ্রহণ করেন তারা। এর আগে চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল। ঈদুল ফিতরের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন ঈদুল আজহাতেও পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটাতে গতকাল একইভাবে মেয়র ও প্রশাসকদের হাতে উপহারের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল