admin

প্রকাশিত: 4:45 PM, January 25, 2026

প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সিলেট

প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সিলেট

মো. নুরুর ইসলাম:

মাঘ মাসে দেশে হঠাৎ বন্যার প্রাদুর্ভাব ঘটেছে। এ বন্যা নেমে আসা পানি বা বৃষ্টির পানির বন্যা নয়, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা। কার্যত প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যায় ভাসছেন ভোটাররা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতা থেকে শুরু করে সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থীরা স্থানীয় পর্যায়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও ভোটারদের মধ্যে প্রচার-প্রচারণায় সরগরম অবস্থা বিরাজমান সিলেটজুড়ে। প্রার্থী ও ভোটারদের মধ্যে উল্লাস-উচ্ছ্বাস চলছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাম দলের গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কোনো দল ও জোট এখনো নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি। তবে সব দলই ভোটারদের প্রতিশ্রুতির বন্যায় ভাসাচ্ছে।

প্রায় দেড় যুগ পর নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজনে সর্বত্রই চলছে উৎসবের আমেজ। প্রার্থীদের পোস্টার না থাকায় পরিবেশও স্বাভাবিক। ভোটারদের টানতে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রচারে ব্যস্ত সময় পার করছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট বিভাগে ৩টি সমাবেশ করে সিলেটের উন্নয়নে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। একইভাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও দিচ্ছেন প্রতিশ্রুতি। প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্থানীয় সমস্যার কথা শোনার পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। প্রার্থীরা বিভিন্ন সভায় ভোটারদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি, কৃষকদের কৃষিকার্ডের পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রদানের কথা পুনর্ব্যক্ত করেন। এসব প্রচারণায় দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

নির্বাচনী প্রচারণায় বিশেষ করে বিএনপির প্রার্থীরা জনগণের মুখ থেকেই তাদের সমস্যার কথা জানতে চান। তার প্রত্যাশা শুনে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতিও দেয়া হচ্ছে।

প্রার্থীরা গ্যাস সঙ্কটের সমাধান, সড়ক সংস্কার ও পানিবদ্ধতা নিরসন, চিকিৎসাসেবা নিশ্চিত করা, মাদক রোধ, স্কুলের ভর্তি বাণিজ্য বন্ধের উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা এবং সংসদ সদস্যের জবাবদিহিতার ওপর গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। গণসংয়োগ, পথসভা ও উঠান বৈঠকসহ নানা ধরণের প্রচারণায় প্রার্থীরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। জলাবদ্ধতা, নদী ও রাস্তার ভাঙা, পরিবেশ দূষণ ও ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি প্রদান করছেন। দুর্নীতি, জুলুম, অত্যাচার, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতিও অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি