admin
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। একইসঙ্গে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।
গতকাল শনিবার দিনভর সিলেটের জৈন্তাপুর উপজেলায় মতবিনিময় সভা, মহানগরে হোলি উৎসব এবং ইফতার মাহফিলসহ একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর পৃথক ইফতার মাহফিলে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ‘বিশেষ টিম’ গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি তদারকি করছেন।
মন্ত্রী বলেন, “প্রবাসী কেউ নিহত হলে সরকারি খরচে মরদেহ দেশে আনা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি যুদ্ধকবলিত এলাকায় যারা গৃহবন্দী, তাদের খুঁজে বের করে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস।” উদ্ভূত পরিস্থিতিতে তিনি দেশবাসীকে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
এর আগে সকালে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সিলেটের শান্ত পরিবেশ যারা নষ্ট করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
জৈন্তাপুরের হরিপুর এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে দ্রুত একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং ইতিবাচক আশ্বাস পান। এছাড়া ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতাভুক্ত করতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন তিনি।
জৈন্তাপুর ও আশপাশের এলাকায় শিক্ষক সংকট নিরসনে মন্ত্রী বলেন, “অনেক স্কুলে অর্ধেকেরও কম শিক্ষক রয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” এছাড়া প্রবাসীদের মেধাবী সন্তানদের জন্য এসএসসি ও এইচএসসি পর্যায়ে বার্ষিক ২৫ ও ৩৫ হাজার টাকা বৃত্তির প্রস্তাব দ্রুত অনুমোদনের কথা জানান তিনি।
শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকার জন্য একটি ডেডিকেটেড হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন মন্ত্রী। পাশাপাশি জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গভাবে চালু ও অ্যাম্বুলেন্স সরবরাহের আশ্বাস দেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী জৈন্তাপুর পৌরসভা অনুমোদন, গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু নির্মাণ এবং উপজেলার পুকুরে গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা দেন। বিকেলে তিনি দুস্থদের মাঝে সেলাই মেশিন, ঢেউ টিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এছাড়া সার্কিট হাউসে বিএডিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শুষ্ক মৌসুমে সেচ প্রকল্প নির্বিঘ্ন রাখার নির্দেশ দেন।
বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ব্যাপক চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত
টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে
স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর
সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক
দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা
স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার