admin

প্রকাশিত: 11:14 AM, September 27, 2026

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর কিন ব্রিজ এলাকা থেকে সাইকেল র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ এবং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামন্ত।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পর্যটন খাতেও পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যটন সেবাকে আরও সহজ, আধুনিক ও পর্যটকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তালেব মুরাদ, গোলজার আহমদ হেলাল, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সহসভাপতি হাসান সায়েম, সাধারণ সম্পাদক শেখ রাফি, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, পর্যটন শিল্প সমিতির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি প্রমুখ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী বিশ্ব পর্যটন দিবসের আয়োজন শেষ হয়।

সর্বশেষ সংবাদ

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলোচনায় আইনজীবী হাসান আহমদ পাটোয়ারী রিপন

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলোচনায় আইনজীবী হাসান আহমদ পাটোয়ারী রিপন

* দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিনা পারিশ্রমিকে নেতাকর্মীদের আইনি সেবা ও সামাজিক সুখ্যাতিতে আস্থা তৃণমূলের স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন (সিসিক)

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ