admin
প্রকাশিত: 8:41 AM, September 27, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র পদ ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনের নাম।
দীর্ঘ রাজনৈতিক পথচলা, সুসংগঠিত সাংগঠনিক দক্ষতা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং একজন পেশাদার আইনজীবী হিসেবে তৃণমূলের আস্থা অর্জনের কারণে তাকে ঘিরে বিএনপির অভ্যন্তরসহ স্থানীয় রাজনীতিতে নতুন আগ্রহ তৈরি হয়েছে।
ছাত্রদল থেকে জেলা বিএনপির নেতৃত্বে হাসান আহমদ পাটোয়ারী রিপনের রাজনীতির সূচনা হয় ছাত্রদলের মাধ্যমে। তিনি ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের সাধারণ সম্পাদক ও ছাত্রাধিনায়ক এবং পরে কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিলেট জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক, ২০০৭ সালের জরুরি অবস্থায় (‘এক এগারো’) কিছুদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শেষে তিনি সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করতে ভূমিকা রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে সক্রিয় রয়েছেন।
দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনের পাশাপাশি পেশাগত অঙ্গনেও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন এডভোকেট রিপন। আইন পেশার মাধ্যমে তিনি সিলেট আদালত অঙ্গনে নিয়মিত কাজ করছেন। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সিলেট জেলা ও মহানগর বিএনপির যেসব নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন, তাদেরকে বিনা পারিশ্রমিকে আইনি সেবা দিয়ে তাদের আস্থা অর্জন করেছেন তিনি।
রাজনৈতিক সমর্থক ও স্থানীয়দের মতে, রাজনৈতিক সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি নাগরিক অধিকার ও আইনগত নানা বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। ফলে সিলেট নগরীর অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন অনেকেই। রিপন নিজেও তার দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে আগ্রহী।
তবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে এখনো সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করা হয়নি। ফলে হাসান আহমদ পাটোয়ারী রিপনের নাম ঘিরে এই আলোচনা আপাতত সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক মহলের আগ্রহ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা হিসেবেই দেখা হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক
* দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিনা পারিশ্রমিকে নেতাকর্মীদের আইনি সেবা ও সামাজিক সুখ্যাতিতে আস্থা তৃণমূলের স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন (সিসিক)
‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি
সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ