admin
প্রকাশিত: 4:57 PM, August 18, 2026
আহমেদ শাকিল:
আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রেস ব্রিফিং করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গতকাল সোমবার বিকেল ৫টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উরুস উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
পুলিশ কমিশনার বলেন, উরুস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উরুসকে কেন্দ্র করে কোনো ধরনের হয়রানি, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্খিত কর্মকাণ্ড যাতে না ঘটে, সেজন্য পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।
তিনি মাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।একই সঙ্গে উরুসস্থলে গান-বাজনা, নাচানাচি, উচ্চস্বরে মাইক বাজানো, মাদক সেবন, চুরি-ছিনতাইসহ যেকোনো ধরনের অসামাজিক ও অশালীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশ কমিশনার।
তিনি বলেন, পবিত্র উরুস শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে মাজার কমিটি, ভক্ত-অনুরাগী, স্থানীয় জনগণ এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ মাজার কমিটির সদস্যবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন, তাওহিদ ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা
এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই
‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে
বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন
জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র