admin

প্রকাশিত: 4:55 PM, September 18, 2026

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পে সহযোগিতার তাগিদ

মো.জুনেদ আহমদ,ফ্রান্স

বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে ফরাসি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। দায়িত্ব গ্রহণের জন্য হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ফরাসি রাষ্ট্রদূত। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) আসন্ন অধিবেশনকে সামনে রেখে দুই দেশের অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করেন তাঁরা। আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ও গুরুত্ব পায়। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন খাতে ফরাসি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং ওষুধশিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে এসব ক্ষেত্রে ফ্রান্সের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়। শ্রম অভিবাসনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রমিক চলাচলের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতি পুনর্ব্যক্ত করা হয়।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও জানানো হয়। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই পক্ষ। অন্যদিকে ফরাসি রাষ্ট্রদূত বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে ফ্রান্সের আগ্রহ ও প্রস্তুতির কথা জানান। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার উদ্যোগের প্রতিও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বৈঠকে দুই পক্ষই আশা প্রকাশ করে, নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর, গতিশীল ও বহুমাত্রিক হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম বলেছেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেটে পুরোনো কারাগারের স্থানে হচ্ছে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর লুনা

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

ফ্রান্স প্রতিনিধি: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পে সহযোগিতার তাগিদ মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড.

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী পাঁচ বছরের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন