admin

প্রকাশিত: 5:31 PM, September 18, 2026

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেটে পুরোনো কারাগারের স্থানে হচ্ছে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক ও নান্দনিক পার্ক। একই সাথে সেখানে নির্মিত হবে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর’। সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ উদ্যোগে নগরবাসীর দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় পুরোনো কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নগরবাসীকে সবুজ ও উন্মুক্ত পরিসর উপহার দিতে বাদাঘাটে নতুন কেন্দ্রীয় কারাগার নির্মাণ করে পুরোনোটি খালি করার পরিকল্পনা নেওয়া হলেও এতদিন জমিটি আবদ্ধ ছিল। জমি হস্তান্তরের এই সিদ্ধান্তের ফলে স্থানটি সবুজের সমারোহ, হাঁটার পথ ও নির্মল বাতাসের এক অনন্য আশ্রয়স্থলে পরিণত হবে, যা সিলেটের ‘গ্রিন ও ক্লিন’ নগরী গড়ার প্রক্রিয়াকে আরও বেগবান করবে।

পার্ক ও জাদুঘর নির্মাণ খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র নির্বাচনী প্রতিশ্রুতি এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর অগ্রাধিকারমূলক পরিকল্পনার অংশ ছিল। উভয়েই এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আধা-সরকারি (ডিও) পত্র প্রদান করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের কমিটি সরেজমিন পরিদর্শন ও পর্যালোচনা শেষে জমি হস্তান্তরের সুপারিশ করে, যা বৃহস্পতিবারের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় নির্দেশ দেওয়া হয়, হস্তান্তরিত ভূমিতে সিসিক কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা গড়ে তুলতে পারবে নাÑজায়গাটি কেবল জনকল্যাণ ও নাগরিক সুবিধার জন্য ব্যবহৃত হবে। এ ছাড়া কারাগারের বন্দিদের বাদাঘাটের নতুন কারাগারে স্থানান্তর করা হবে এবং সেখানে ‘সিলেট কেন্দ্রীয় কারাগার-২’ নামে আরেকটি ইউনিট গড়ে তোলা হবে।

নান্দনিক পার্কের পাশাপাশি রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের মাধ্যমে এটি শুধু বিনোদন কেন্দ্র নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম বলেছেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেটে পুরোনো কারাগারের স্থানে হচ্ছে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর লুনা

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

ফ্রান্স প্রতিনিধি: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পে সহযোগিতার তাগিদ মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড.

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী পাঁচ বছরের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন