admin

প্রকাশিত: 9:08 AM, August 10, 2026

বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ

বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ

সিলেটের সংবাদ ডেস্ক:

বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণে বাণিজ্য পরিচালনা, নীতি প্রণয়ন, সরকারি নথি প্রস্তুত ও বিশ্লেষণ, আমদানি-রপ্তানি তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বিশ্লেষণে এআইয়ের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইউকে ইন্টারন্যাশনাল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে। প্রথম ব্যাচে বাণিজ্য মন্ত্রণালয়ের ৩০ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন।

গতকাল রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকারি কাজে এআইয়ের ব্যবহার প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুত, দক্ষ ও তথ্যনির্ভর করতে পারে। আমদানি-রপ্তানি তথ্য বিশ্লেষণ, বাজার পরিস্থিতি ও পণ্যের চাহিদা-দর পর্যবেক্ষণ এবং বাণিজ্যনীতির সম্ভাব্য প্রভাব বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবসায়ীসহ সাধারণ জনগণকে আরও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। তবে এআই ব্যবহারের পাশাপাশি তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, স্বচ্ছতা ও মানবিক তদারকি নিশ্চিত করতে হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি আধুনিক ও স্মার্ট বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে জেনারেটিভ এআইয়ের মৌলিক ধারণা ও বাণিজ্যে এর ব্যবহার, সরকারি নথি সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, চিঠি-মেমো, বক্তৃতা ও সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত, আমদানি-রপ্তানি ও বাজারদর বিশ্লেষণ, সাপ্লাই চেইন, ডঞঙ চুক্তি এবং ঋঞঅ ও চঞঅ বিশ্লেষণে এআইয়ের প্রয়োগ শেখানো হবে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যনীতি, নীতি প্রণয়ন ও ই-গভর্নেন্সে এআইয়ের কৌশলগত ব্যবহার নিয়েও আলোচনা হবে। শেষ দিনে ক্যাপস্টোন প্রকল্প ও সরাসরি উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।

অনুষ্ঠানে ইউএনডিপির সিনিয়র ইকনমিক অ্যাডভাইজর ওয়াইস প্যারী এবং ট্রান্সফরমেটিভ ইকনমিক পলিসি প্রোগ্রাম (টিইপিপি-২)-এর প্রজেক্ট ম্যানেজার মারুফ আজম বক্তব্য দেন। স্বাগত বক্তব্যে ওয়াইস প্যারী বলেন, বিপুল পরিমাণ ডেটা, নথি ও তথ্য দ্রুত বিশ্লেষণ করে এআই নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কাজকে আরও সহজ ও দক্ষ করতে পারে। এতে কাজের চাপ কমার পাশাপাশি ভবিষ্যৎ বাণিজ্য ও শিল্পনীতি প্রণয়নে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া সম্ভব হবে। তবে এআইয়ের ওপর পুরোপুরি নির্ভর না করে মানবিক বিচার-বিশ্লেষণ ও তদারকি নিশ্চিত করতে হবে। তিনি বাণিজ্যভিত্তিক এআই মডেল নিয়ে ভবিষ্যতে আরও প্রশিক্ষণের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

ইউএনডিপির অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা

স্মারকলিপি প্রদানসিলেট বিভাগের ২৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণদাবী ফোরামের স্মারকলিপি

স্মারকলিপি প্রদানসিলেট বিভাগের ২৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণদাবী ফোরামের স্মারকলিপি

সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে

কালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

কালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা

দিরাই কেন্দ্রীয় শ্মশানের অননুমোদিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

দিরাই কেন্দ্রীয় শ্মশানের অননুমোদিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল

সার পাচারের দায়ে অর্থদণ্ড, সেই ব্যক্তির ডিলার হতে আবেদন

সার পাচারের দায়ে অর্থদণ্ড, সেই ব্যক্তির ডিলার হতে আবেদন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির সার ডিলার হতে আবেদন করাকে

সিসিকের ২৪১ কর্মচারীর ৭ দিনের আল্টিমেটামে

সিসিকের ২৪১ কর্মচারীর ৭ দিনের আল্টিমেটামে

চাকরি স্থায়ী করনের নাটকীয়তা যেনো কোনো ভাবেই শেষ হচ্ছে না সিসিকের কর্মকর্তা কর্মচারীদের। উচ্চ আদালতের নির্দেশনার পরও চাকরি স্থায়ী না

কোম্পানীগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দকৃত ট্রাক্টর আত্মসাতের অভিযোগ নেছার মেম্বারের বিরুদ্ধে

কোম্পানীগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দকৃত ট্রাক্টর আত্মসাতের অভিযোগ নেছার মেম্বারের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ