admin

প্রকাশিত: 4:53 PM, August 18, 2026

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা

সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। জনসাধারণ ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর আহ্বানে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিলেট বিভাগের চার জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ এবং জাতীয়ভাবে সমাধানযোগ্য দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হলে শ্রমিক নেতারা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিভাগীয় প্রশাসনের আহ্বানে প্রতিটি মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরিবহন সেক্টরের নেতাদের অনেক দাবিদাওয়া রয়েছে। এর মধ্যে কিছু দাবি জাতীয়ভাবে সমাধানযোগ্য, আবার কিছু দাবি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধান করা সম্ভব।”

তিনি বলেন, “সভায় সিলেট বিভাগের পরিবহন সেক্টরের সব পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার ভিত্তিতে যেসব সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সমাধানে আমরা পদক্ষেপ নেব। আর জাতীয়ভাবে সমাধানযোগ্য বিষয়গুলো সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনার পর শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ময়নুল ইসলাম কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম বলেন, “বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের আহ্বানে আমরা বৈঠকে বসেছি। আমাদের দাবিগুলোর বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন। বিশেষ করে আমাদের ১৩ দফা দাবি মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। এতে আমরা আশ্বস্ত হয়েছি।”

তিনি বলেন, “মৌলভীবাজার ও সুনামগঞ্জ রোডে আমাদের কর্মসূচি চলমান ছিল। বৈঠকের পর আমরা সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। আগামী ১৯ আগস্ট থেকে সিলেট বিভাগে যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল, সেটিও স্থগিত করা হলো।”

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধানযোগ্য বিষয় এবং জাতীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন—এমন দাবিগুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাবিগুলো উপস্থাপনের আহ্বান জানানো হয়।

বৈঠকে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএর উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, সাধারণ সম্পাদক সজিব আলী, আবু সরকার, আব্দুল অদুদ, ইলিয়াছ আহমদ, মতছির আলী, রনু মিয়া মঈন, ফয়জুর নুর, সোয়েল আহমদ, আলী আকবর রাজন, মাসুম লস্কর, আজাদ মিয়া, ইনসান আলী, নুর উদ্দিন, দিপু আহমদ, মাহবুব মিয়া মবু, আব্দুস শহিদসহ সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র