admin

প্রকাশিত: 7:10 AM, September 7, 2026

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল রবিবার দুপুরে বিশ্বনাথ-লামাকাজী সড়কের আতাপুর অংশ হতে শুরু হওয়া এ উন্নয়ন কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন তারা।

জানা যায়, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লোনা’র নির্দেশনায় সড়কটির চলমান সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে নেতৃবৃন্দ সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের বর্তমান অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক আজাদ মিয়া, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, সহ-সভাপতি বশির উদ্দীন, সিলেট জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক তাজ উদ্দীন আহমদ কিনু এবং বিশ্বনাথ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া।

এছাড়াও লন্ডন ব্র্যাডফোর্ড বিএনপির নেতা লিলু মিয়া, বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী, লামাকাজী ইউনিয়ন যুবদলের সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি জামাল উদ্দীন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন আহমদ, যুবদল নেতা সাদ্দাম আহমদ, জিয়া সংসদ সিলেট জেলার দপ্তর সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা, সাংবাদিক ও কবি এস.পি. সেবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি

লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সমাজসেবামূলক

ছাতকে আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ সম্পন্ন

ছাতকে আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ সম্পন্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল

রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ : মাহমুদুর রহমান দিলাওয়ার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই