admin
প্রকাশিত: 3:55 PM, March 1, 2026
বিশ্ব চিন্তা দিবস ২০২৬ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হলদে পাখি ও বিজ্ঞ পাখি গাইডার, গাইড ও গাইডার সহ মোট ১৮০জন অংশগ্রহণ করে।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাশ তালুকদারে পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌসী কামাল, ট্রেইনার শিরিন গুলশান আরা, সদস্য শিপ্রা দেব, সিলেট জেলার জেলা কমিশনার রোকশানা বেগম তুলি, স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, গাইডার অলকা দাশ, রোমানা আক্তার, মাহবুবা বেগম, জ্যোৎন্সা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেন, বিশ্ব চিন্তা দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি গার্ল গাইড আন্দোলনের আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি বলেন, গার্ল গাইডিং শিশু-কিশোরীদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, গার্ল গাইড আন্দোলন বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি সিলেট অঞ্চলে গার্ল গাইড কার্যক্রম আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত
হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের
শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের