admin

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে স্কয়ারের সচেতনতা কার্যক্রম

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে স্কয়ারের সচেতনতা কার্যক্রম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

পৃথিবীতে জীবনের অস্তিত্ব মাটির সাথে নিবিড়ভাবে জড়িত। বিশ্বে মানুষের খাদ্যের ৯৫ শতাংশেরও বেশি আসে মাটি থেকে, যেখানে উদ্ভিদের প্রয়োজনীয় ১৮টি প্রাকৃতিকভাবে উৎপন্ন রাসায়নিক উপাদানের মধ্যে ১৫টি সরবরাহ করে মাটিই। কিন্তু জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মানুষের অনিয়ন্ত্রিত কার্যকলাপের কারণে মাটির উর্বরতা ও স্বাস্থ্য প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।

মাটিক্ষয় কেবল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে না, এটি পানির অনুপ্রবেশ ও প্রাপ্যতা কমায় এবং খাদ্যে ভিটামিন ও পুষ্টির ঘাটতি তৈরি করে। এর বিপরীতে টেকসই মাটি ব্যবস্থাপনা মাটিক্ষয় ও দূষণ কমায়, জৈব বৈচিত্র্য সংরক্ষণ করে, পানি ধারণক্ষমতা বাড়ায় এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখে।

মাটি নিয়ে ভাবলেই আমরা সাধারণত গ্রামীণ কৃষিজমি কল্পনা করি। অথচ শহুরে মাটিও পরিবেশ, বাস্তুতন্ত্র এবং মানবস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এই সত্যকে সামনে রেখে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫–এর প্রতিপাদ্য হয়েছে—“সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি”

জাতীয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কয়ার কোম্পানি সারাদেশে কৃষক, কৃষি কর্মকর্তা ও সাধারণ মানুষের মাঝে বিস্তৃত সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। স্কয়ারের বিশ্বাস—সুস্থ মাটিই নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের টেকসই উন্নয়নের মূল ভিত্তি।

এই লক্ষ্যে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশের ২১৫টি উপজেলার বিভিন্ন হাট-বাজারে—কৃষক সমাবেশ, কৃষি বিশেষজ্ঞদের মতবিনিময়, মাটির স্বাস্থ্য পরীক্ষা, মাটি ও কৃষিবিষয়ক প্রদর্শনীসহ নানা কর্মসূচি পরিচালনা করছে।

কোম্পানিগঞ্জ উপজেলায় স্থানীয় কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন ও অন্যান্য সহকর্মীদের সঙ্গে বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। যাতে করে তারা মাঠপর্যায়ে কৃষকদের আরও ব্যাপকভাবে মাটি সংরক্ষণ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে উদ্বুদ্ধ করতে পারেন।

আলোচনায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. জিল্লুর রহমান এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা