admin

প্রকাশিত: 6:10 AM, May 14, 2026

বৃটেনে কাউন্সিলর নির্বাচিত  হলেন মৌলভীবাজারের ৮ জন

বৃটেনে কাউন্সিলর নির্বাচিত  হলেন মৌলভীবাজারের ৮ জন
মৌলভীবাজার প্রতিনিধি: 
বৃটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের ৮ জন। বৃটেনের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে সে দেশের নির্বাচনে অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী এ জেলার বাসিন্দারা। বিদেশের মাটিতে তাদের এমন সাফল্যে দেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। জানা যায় ৭ই মে বৃটেনের স্থানীয় নির্বাচনে তাদের বিজয়ের সংবাদ চাউর হলে আনন্দে উৎফুল্ল এ জেলার বাসিন্দারা।
বৃটেনের বিশিষ্ট বাঙালি কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর, শিক্ষার্থী আসাদুজ্জামান দাইয়ান ও ব্যবসায়ী মোহাম্মদ সাদিকুর রহমান মানবজমিনকে জানান, বৃটে?নের স্থানীয় সরকার নির্বাচ?নে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার ৮ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন। তবে এ পরিসংখ্যান আরও বাড়তে পারতো বলে সেখানকার বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দরা ধারণা করছেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা লেখাপড়া, চাকরি ও অন্যান্য প্রয়োজনের তাগিদে তাদের পূর্বপুরুষ ও তারা পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যে।
সেখানে নিজেদের মেধা, যোগ্যতা, পরিশ্রম ও ভালো ব্যবহার দিয়ে জয় করেছেন স্থানীয়দের মন। অনেকে কাজের পাশাপাশি যুক্ত হয়েছেন স্থানীয় রাজনীতিতেও। প্রথমে বাঙালি কমিউনিটির নেতৃত্ব দিয়েছেন। পরে যুক্ত হয়েছেন ওই দেশের জাতীয় ও স্থানীয় রাজনীতির সঙ্গে। তারা পাল্লা দিয়ে রাজনীতি ও সমাজসেবায় নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। গেল ৭ই মে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশের মৌলভীবাজারের ওই ৮ কৃতীসন্তান প্রার্থী হয়েছিলেন। ওখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভোটযুদ্ধে নেমে তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মধ্যে কয়েকজন একাধিকবারও জয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন তাদের মেধা, মনন, যোগ্যতা ও ব্যবহার দিয়ে। গেল ৭ই মে ভোট শেষে ফলাফল প্রকাশের পর দেশে-বিদেশে অবস্থানরত বাঙালিদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে। বিশেষ করে সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিয়ে ছিল সরব। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের জানানো হচ্ছে উষ্ণ অভ্যর্থনা ও অভিবাদন।রাজনৈতিক সংবাদ
জানা যায়, যুক্তরাজ্যের এবারকার নির্বাচনে ৮ জন মৌলভীবাজার জেলার প্রবাসীরা নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এসপায়ার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি অনন্য ইতিহাস গড়েছেন। তিনি টাওয়ার হ্যামলেটের স্পিকারেরও দায়িত্ব পালন করেছেন। সাবিনা আক্তার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উছমানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক আলী (সুন্দর)’র মেয়ে। পূর্ব লন্ডনের গুরুত্বপূর্ণ বারা নিউহ্যাম কাউন্সিলের চতুর্থ বারের মতো লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র রহিমা রহমান। মৌলভীবাজার এম সাইফুর রহমান রোড এলাকার বাসিন্দা রহিমা রহমানের স্বামী মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান জসিম একাধিকবার এই বারাতে কাউন্সিলর ছিলেন। রেডব্রিজ কাউন্সিল থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন লেবার পার্টি থেকে মনোনীত কাউন্সিলর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামের সন্তান জুসনা ইসলাম। তিনি তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি এই কাউন্সিলের সাবেক মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রেডব্রিজ কাউন্সিল থেকে লেবার পার্টির হয়ে সদর উপ?জেলার মেয়ে ও বড়?লেখার পুত্রবধূ সাংস্কৃতিক কর্মী সাঈদা চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে সিংকাপন গ্রামের ছেলে আবু তালহা চৌধুরী এসপায়ার পার্টি থেকে টাওয়ার হ্যামলেটের বেথনাল গ্রিন ওয়েস্ট কাউন্সিলরের ২য় বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এসপায়ার পার্টির চেয়ারম্যান বৃটেনের কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক জনপ্রিয় কমিউনিটি লিটার কে এম আবু তাহের চৌধুরীর সন্তান। নর্থ ইংল্যান্ড ব্র?্যাডফোর্ড কাউন্সিল থেকে চতুর্থবারের মতো লেবার পার্টির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন আজমনী গ্রামের সন্তান কাউন্সিলর হাসানুজ্জামান খান। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর পতন এলাকার (জমাদারবাড়ি) সন্তান।
সাবেক জেলা ছাত্রনেতা একে এম গোলাম জিলানী চৌধুরী জিবু। তিনি লন্ডন বোরো অফ ইসলিংটনের বার্নসবারি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি এই বারার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ডের ‘ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড’ থেকে শাহানিয়া চৌধুরী আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শাহানিয়া চৌধুরীর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালাপুর চৌধুরী বাড়িতে। বিদেশে তাদের এমন সাফল্যে অভিনন্দন জানাচ্ছেন জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ।

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত