admin

প্রকাশিত: 1:34 PM, August 25, 2026

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করা জরুরি। সিলেট নগরীতে একটি সুন্দর ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

গতকাল সোমবার রাতে নগর ভবনে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, একটি নগরের অর্থনৈতিক কর্মকাণ্ড যত বেশি গতিশীল হবে, সেই নগরের উন্নয়নও তত বেশি ত্বরান্বিত হবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, একই সঙ্গে নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন—দুটি বিষয়কে সমন্বয় করেই নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ব্যবসা পরিচালনার পাশাপাশি নগরের শৃঙ্খলা রক্ষার দায়িত্বও ব্যবসায়ীদের রয়েছে। নিজেদের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে যাতে অবৈধভাবে কোনো যানবাহন পার্কিং না করা হয় এবং হকাররা যাতে ফুটপাত দখল করে বসতে না পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন একা চাইলেই একটি নগরের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। নগরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশন, পুলিশ, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ নগরবাসী সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীরা সহযোগিতা করলে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুনিম মল্লিক মুন্না। সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের সঞ্চালনায় সহসাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, হোসেন আহমদ, আমিনুল হক বেলাল, মনজুর আহমদসহ নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের মতামত ও দাবিদাওয়া তুলে ধরেন।


সর্বশেষ সংবাদ

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ

সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের