admin
প্রকাশিত: 5:08 PM, March 10, 2026
বড়লেখা প্রতিনিধি :
মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে নিহত বড়লেখার প্রবাসী সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর মরদেহ তার স্ত্রী-সন্তানদের কাছে হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধূরী এমপি।
গতকাল সোমবার বিকেলে বড়লেখা পৌরসভার গাজিটেকা বাঁশতলা গ্রামে নিজ বাড়িতে নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর লাশ নিয়ে পৌঁছলে স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনদের সাথে প্রতিবেশিরাও কান্নায় ভেঙ্গে পড়েন। লোকে লোকারণ্য হয়ে ওঠে নিহত এই প্রবাসীর বাড়ি।
পরে মন্ত্রী দাফন-কাফনের জন্য নিহতের স্ত্রী মিনু বেগম, ছেলে জাকির হোসেন ও বোরহান উদ্দিন এবং মেয়ে সাজেদা হকের হাতে তাৎক্ষণিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার, মৌলভীবাজার জেলা প্রশাসনের ১ লাখ টাকা ও বড়লেখা উপজেলা প্রশাসনের ২০ টাকার অনুদানের চেক প্রদান করেন। এসময় তিনি তাদেরকে সান্তনা দিয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বিকেল ৫ ঘটিকায় তিনি মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন। গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে নিহত প্রবাসী সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে নিহত সালেখের লাশ পৌঁছলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখান থেকেই লাশ গ্রহণ করে সড়ক পথে বড়লেখার উদ্ধেশ্যে রওয়ানা দেন। বিকেল তিনটায় পরিবারে কাছে লাশ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সচিব নিয়ামত উল্যাহ ভুঁইয়া, মন্ত্রণালয়ের ওয়েজ ওর্নার বোর্ডের ডিজি ব্যরিস্টার সারোয়ার কামাল, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন, বড়লেখা ইউএনও গালিব চৌধুরী, ওসি মো. মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক প্রমুখ।
লাশ হস্তান্তর শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি দুবাইয়ে নিহত বড়লেখার সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী লাশ নিয়ে তার বাড়িতে এসেছেন। তিনি মারা যাওয়ার পর থেকেই পরিবারটির খোঁজ-খবর নিয়েছেন, লাশ দেশে আনার জন্য সবধরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আমাদের প্রধানমন্ত্রী। গতকাল সোমবার সকালেও তিনি ফোন করে জেনেছেন আমি লাশ নিয়ে যাচ্ছি কি-না। আরিফুল হক চৌধুরী আরো বলেন, নিহত সালেখ উদ্দিনের পরিবারের জীবিকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সরকার। ছেলে-মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে কর্মক্ষম সদস্যকে কর্মসংস্থান দেওয়া হবে। শুনেছেন এক ছেলে অসুস্থ এবং স্ত্রীও প্রতিবন্ধী। ছেলের চিকিৎসার ও স্ত্রীর প্রতিবন্ধী ভাতার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে