admin
প্রকাশিত: 4:04 PM, March 10, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রাম এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি (টপ সয়েল) কাটা এবং খাল ভরাটের দায়ে মো. আব্দুল মন্নান নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকাল সোমবার সিলেট সদর উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত মন্নান কল্লগ্রামের নিকটবর্তী কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ‘হৈরখাল’ ভরাট করছিলেন। এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।
অভিযানকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি পার্শ্ববর্তী জমির সীমানা পিলার অপসারণ করেছেন এবং মাটি কাটা বা ভরাটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার দুটির একটি সিলেট সিটি কর্পোরেশন এবং অন্যটি সিলেট সদর উপজেলা পরিষদের অনুকূলে বিলিবন্দেজ করা হয়েছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে এই অভিযান চালানো হয়েছে। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা
এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই
‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে
বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন
জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র