admin
প্রকাশিত: 1:22 PM, February 26, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল বুধবার বেলা দেড়টায় নগর ভবনে বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবীব কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমি কাজ করব।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান মন্ত্রিসভায় সিলেটের দুইজন মন্ত্রী রয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁদের সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নবনিযুক্ত প্রশাসক। সেখান থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দুপুরে নগর ভবনে পৌঁছালে সিসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বেলা আড়াইটায় তিনি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। দায়িত্ব
গ্রহণের পর বিকেলে সিসিক কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সদ্য সাবেক কাউন্সিলরবৃন্দ: সিসিক-এর সদ্য সাবেক কাউন্সিলরদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, মো: আব্দুর রকিব তুহিন, মো: সেলিম আহমদ রনি, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।
জাতীয়তাবাদী ওলামা দল: সিলেট জেলা ও মহানগর ওলামা দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা বিএনপির উপদেষ্টা হাজী মো: হেলাল উদ্দিন আহমেদ, জেলা ওলামা দলের আহŸায়ক মাওলানা কাজী মো: নূরুল হক, সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট: হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকেও প্রশাসককে অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা শাখার আহŸায়ক সুদীপ রঞ্জন সেন, সিনিয়র যুগ্ম আহŸায়ক শিব্রবত ভৌমিক, মহানগরের সিনিয়র যুগ্ম আহŸায়ক তুহিন কান্তি নাগ, সদস্য সচিব রাজিব কুমার দে-সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও