admin

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

মসজিদ-মাদ্রাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন এম এ মালিক

মসজিদ-মাদ্রাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন এম এ মালিক

নির্বাচনী প্রচারণার চেনা দৃশ্য থেকে ভিন্ন এক চিত্র দেখা গেল সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের কর্মকাণ্ডে। প্রচার-প্রচারণার ব্যস্ততা পাশ কাটিয়ে তিনি দিনব্যাপী মসজিদ-মাদ্রাসা পরিদর্শন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন। তাঁর এ কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের শাহ তৈয়ব ছয়লানী (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন এম এ মালিক। এরপর রুস্তমপুর নয়া বাজার ইলাশপুর মাদ্রাসায় প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

দুপুরে ধারাবাহিকভাবে খড়ারি মাদ্রাসা ও চারকাঠি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সিলাম জামেয়া হাফিজিয়া কোরানিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণা। তার সুস্থতা কামনায় দোয়া করাই আজ আমাদের মূল লক্ষ্য। দোয়া মাহফিল শেষে তিনি দেশের উন্নতি ও শান্তি কামনায়ও প্রার্থনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মানবিকতা ও আস্থার বার্তা নিয়ে মালিকের এ কার্যক্রম জনমনে ইতিবাচক সাড়া ফেলছে।

উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরন, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিএনপি নেতা হাজি আসাদ, নজমুল ইসলাম, মমতাজ আলী ঠাকুর, ফজলু মিয়া, আমিনুর রহমান চৌধুরী সুয়েব, রাসেল আহমদ, আবু সালেহ, ফাহিম আহমদ, আব্দুস সামাদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা