admin
প্রকাশিত: 5:25 AM, December 1, 2025
আশরাফুল ইসলাম ইমরান:
বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হলেই মানুষের চোখে ভেসে ওঠে মমতা, সংগ্রাম আর আশা ভরা এক নেত্রীর মুখচ্ছবি। সেই নেত্রীর সুস্থতার কামনায় দিনরাত ছুটে চলেছেন সিলেট- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। তিনি শুধু রাজনৈতিক দায়িত্ববোধ থেকেই নয়, হৃদয়ের টান, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা থেকে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন দোয়া আর খাবার বিতরণ কর্মসূচি।
দক্ষিণ সুরমার অলিগলি, ফেঞ্চুগঞ্জের গ্রামাঞ্চল কিংবা বালাগঞ্জের জনপদ, যেখানেই যান, সেখানেই মানুষের কণ্ঠে শোনা যায় একই আকুতি: “আমাদের নেত্রী দ্রুত সুস্থ হোন।” এই আকুতিকে আরও শক্ত করে তুলছেন এম এ মালিক। কখনও দাঁড়িয়ে যান মসজিদের বারান্দায়, কখনও সাধারণ মানুষের উঠানে-নম্র কণ্ঠে অনুরোধ করেন সবাইকে দোয়া করতে।
এম এ মালিকের উদ্যোগে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অসহায়-দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার। অনেক বৃদ্ধ মা কাঁপা হাতে খাবার নিতে নিতে বলেন, “আমাদের দোয়ায় আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন।” এমন দৃশ্য দেখলে মালিক নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, দেশনেত্রী শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি কোটি মানুষের ভালোবাসার ঠিকানা। তার অসুস্থতা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। তাই তার জন্য দোয়া চাইছি, মানুষের মাঝে সেবা বিলিয়ে দিচ্ছ, এটাই আমার ভালোবাসা, এটাই আমার দায়িত্ব।
তৃণমূল নেতাকর্মীরা জানান, এম এ মালিকের এই মানবিক উদ্যোগ এলাকায় এক ধরনের অনুপ্রেরণার স্রোত তৈরি করেছে। দোয়া মাহফিলে তরুণ- বৃদ্ধ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। মানুষের মুখে মুখে এখন শুধু একটি প্রার্থনা-খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন।
মানুষের এমন ভালোবাসার ঢেউ সিলেট- ৩ আসনের রাজনীতিকেও আরও মানবিক করে তুলেছে। এম এ মালিকের এই উদ্যোগ কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এ যেন নেত্রীর প্রতি নিবেদিত এক গভীর মানবিক ভালোবাসার বহিঃপ্রকাশ।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল