admin
প্রকাশিত: 3:21 PM, October 10, 2026
স্টাফ রিপোর্টার:
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকারের নানা উদ্যোগের কথা জানান তিনি। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী করিডোর’ ও ‘প্রবাসী ব্যাংক’সহ নানা খাতের সেবার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রবাসীদের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার জন্য সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসিক) সপ্তাহে অন্তত একদিন বিশেষ সময় নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, “প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পৃথিবী যতদিন থাকবে, নানা সমস্যাও ততদিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সংকটগুলো সমাধানের কাজ চলছে।”
এর আগে ছেলে ও পুত্রবধূকে নিয়ে বিমানের একটি ফ্লাইটে সিলেটে এসে পৌঁছালে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঝুলন্ত সেতুর চিন্তা অনেক আগেই ছিল। বিগত দিনে সরকারের মন্ত্রীরা দেশের উত্তর-পূর্বাঞ্চলের শহর সিলেটকে আরও নান্দনিক ও যাতায়াতের
স্টাফ রিপোর্টার: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, বৃটিশ দুই এমপি আফসানা
‘প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’ স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছে মদিনা মার্কেট ইউনিট যুবদল। গতকাল
স্টাফ রিপোর্টার: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক অধিকার সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের বিত্তবান ও
স্টাফ রিপোর্টার: সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট প্রেসক্লাবের আমীনুর
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর