admin

প্রকাশিত: 5:13 PM, January 29, 2026

মুক্তাদির ও এমরানের সমর্থনে আইনজীবী ফোরাম সিলেটের লিফলেট বিতরণ

মুক্তাদির ও এমরানের সমর্থনে আইনজীবী ফোরাম সিলেটের লিফলেট বিতরণ

‎‎ধানের শীষের প্রার্থী সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ও ৬ আসনে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। গত ‎মঙ্গলবার সিলেটের আদালত প্রাঙ্গণ এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিলেট ৬ আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী সমর্থনে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় রিয়েল লিফলেটবিতরণ ও প্রচার মিছিল বের করা হয়।

লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমির, সিলেটের পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন,এডভোকেট মুজিবুর রহমান মুজিব,এডভোকেট এখলাছুর রহমান,এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট তানভির আখতার খান,এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট সাজিদুল ইসলাম সজীব, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মনজুর ইলাহী সামি, এডভোকেট আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।

প্রচারণাকালে আইনজীবীরা বলেন, দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করা এখন সময়ের দাবি। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজ দেশে সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই, ভোটাধিকার হরণ করা হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেতা আব্দুল মুক্তাদির এবং এমরান আহমদ চৌধুরী সিলেটের মাটিতে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি