admin

প্রকাশিত: 10:50 AM, February 12, 2026

মুখমণ্ডল প্রদর্শনসহ নির্বাচনে সিলেট পুলিশের ৭ নির্দেশনা

মুখমণ্ডল প্রদর্শনসহ নির্বাচনে সিলেট পুলিশের ৭ নির্দেশনা

স্টাফ রিপোর্টার:

মুখমণ্ডল প্রদর্শনসহ নির্বাচনী নিরাপত্তায় ৭ নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গত মঙ্গলবার রাতে এসব তথ্য সম্বলিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। নির্দেশনায় বলা হয়, নির্বাচনী আইন অনুসারে ভোটারদের মুখমণ্ডল প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নিয়ম মোতাবেক মুখমণ্ডল প্রদর্শন না করে পরিস্থিতি ঘোলাটে কিংবা ভোটের লাইনে সৃষ্টি করা যাবে না। পুলিশের এই নির্দেশনা যথাযথ পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে কেউ পুলিশের নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। অপরদিকে, ভোটের দিন থেকে শুরু করে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত (ভোটের পর দুই দিন) মাঠে তৎপর থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

পুলিশের নির্দেশনা হচ্ছে, কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার ভোটার অন্য কোনো নির্বাচনী এলাকার কোনো ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করতে পারবেন না। এক্ষেত্রে কোনো ভোটারকে অন্য কোনো নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের আশপাশে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কোনো ভোটারকে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া এবং ভয়ভীতি প্রদর্শনের তথ্য প্রমাণ পাওয়া গেলে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। ভোট দেয়ার পর ভোটকেন্দ্রের আশপাশে না থাকার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে পুলিশ।

অনুমোদন বিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। একই সাথে উস্কানিমূলক কোনো বক্তব্যে কান না দেয়ার পাশাপাশি যাচাই বিহীন কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করা। ভোটের দিন সন্দেহভাজন কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি লক্ষ্য করলে সাথে সাথে পুলিশ, নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল