admin

প্রকাশিত: 4:38 PM, July 30, 2026

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ জকিগঞ্জ থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে। গতকাল বুধবার পৃথক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে তারা। পুলিশ বলছে, অভিযোগ দুটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জাহানারা বেগম অভিযোগ করেন, একই এলাকার মো. ওয়াসিম আকরাম সাহান দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার দাবি, গত ২৮ জুলাই গভীর রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওয়াসিম আকরাম সাহান তার বসতঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

জাহানারা বেগম আরও অভিযোগ করেন, পরদিন থানায় লিখিত অভিযোগ দিতে জকিগঞ্জ বাজারে গেলে একটি কম্পিউটারের দোকানে ঢুকে অভিযুক্ত তাকে লোহার রড দিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও থানায় জমা দিয়েছেন বলে জানান তিনি।

তার দাবি, অভিযুক্ত নিজেকে জুলাই আন্দোলনের গেজেটভুক্ত যোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিলেন। এসবের প্রতিবাদ করায় তার দিনমজুর স্বামীকে পরিকল্পিতভাবে একটি চুরির মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত তার ভাসুর আসুক আহমদ দাবি করেন, ঘটনার রাতে তিনি ছোট ভাইয়ের ঘর থেকে ওয়াসিম আকরাম সাহানকে বের হয়ে যেতে দেখেছেন।

অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে মো. ওয়াসিম আকরাম সাহান অভিযোগ করেন, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের উত্তর পাশের ব্রিজসংলগ্ন আটগ্রাম-জকিগঞ্জ সড়কে যাওয়ার সময় পূর্ব বিরোধের জেরে জাহানারা বেগমসহ কয়েকজন তার চলন্ত রিকশার গতিরোধ করে মারধর করেন। এ সময় তার মানিব্যাগ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, একটি এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সম্প্রতি পাশের বাড়ির বাসিন্দা এমরান আহমদের বাড়িতে চুরির ঘটনায় দায়ের করা মামলার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হয়রানির চেষ্টা চলছে। তার দাবি, ওই মামলার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং অপর একজন পলাতক রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত চুরির মামলার বাদী এমরান আহমদও দাবি করেন, চুরির ঘটনার পর থেকেই ওয়াসিম আকরাম সাহানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন, “সাম্প্রতিক চুরির ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে উভয় পক্ষের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ সংবাদ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল