admin

প্রকাশিত: 1:35 PM, December 2, 2025

মোগলাবাজারে স্টেডফাস্ট কুরিয়ার ভ্যানে ডাকাতি, পণ্যসহ গ্রেফতার ৩

মোগলাবাজারে স্টেডফাস্ট কুরিয়ার ভ্যানে ডাকাতি, পণ্যসহ গ্রেফতার ৩

সিলেটের মোগলাবাজার থানার পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর কাভার্ডভ্যানে সংঘটিত ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের তিন সদস্যকে।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টা ১৫মিনিটে মোগলাবাজার থানাধীন লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকার সামনে সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডে স্টেডফাস্ট কুরিয়ারের একটি কাভার্ডভ্যানকে একটি সাদা নোহা ও একটি সাদা প্রাইভেট কার ব্যারিকেড দেয়। পরে নোহা ও প্রাইভেট কার থেকে ৬–৭ জন সশস্ত্র ডাকাত চালক ও হেলপারকে মারধর করে, হত্যার ভয় দেখায় এবং কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে। এসময় হেলপারদের কাছ থেকে ২টি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় ডাকাতরা।

ঘটনার পর মোগলাবাজার থানায় মামলা নং–০১/১৫২, তারিখ ০১/১২/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ এ মামলা রুজু করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৩টা ১০মিনিটে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুল হাবিবের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন নেতৃত্বে পুলিশ দল তথ্য-প্রযুক্তি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পশ্চিমভাগ আবাসিক এলাকায় অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে বাসিন্দা সাকেল আহমদ (৩৩), ৪২ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন (৩৪), রিহাদ আহমেদ (৩৭)। তিনজনই স্থানীয় লোকজনের সামনে ডাকাতির ঘটনাটি স্বীকার করেন।

ভোর ৫টা ৪৫ মিনিটে গ্রেফতার রিহাদ আহমেদের দেখানো মতে তার বাড়ির বাউন্ডারির ভেতরে কচুর ঝোপের মধ্যে লুকানো—৩টি সাদা প্লাস্টিকের বস্তা, ২টি কালো পলিথিনের বস্তা, ২টি খাকি রঙের কার্টন থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। জব্দ তালিকা মূলে উপস্থিত সাক্ষীদের সামনে এসব মালামাল জব্দ করে পুলিশ।

গ্রেফতার তিনজনই স্বীকার করেছেন যে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং সিলেট মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিলেন।আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য পলাতক সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।