admin

প্রকাশিত: 4:20 PM, November 22, 2026

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের আয়োজক কমিটিতে কাসমির রেজার সম্পৃক্ততা এবং সেখানে সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি হিসেবে রাখা নিয়ে একাধিক মহল থেকে আপত্তি ও প্রশ্ন তোলা হয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, ‘সুনামগঞ্জ জেলায় শিক্ষার সংকট ও সুপারিশ’ শীর্ষক বিশেষ সেমিনারটি ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১টায় সিলেটের জিন্দাবাজার এলাকার আলহামরা শপিং সিটির বাফেট প্যারাডাইজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ রয়েছে।

এতে ‘সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও সুপারিশ’ বিষয়ে আলোচনা হওয়ার কথা বলা হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করার কথা রয়েছে সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো: মোজাককির হোসেন কামালীর। সেমিনারের আমন্ত্রণপত্রে সম্মানিত অতিথি হিসেবে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নাম রয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো: শহীদুল আলম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেটের পরিচালক প্রফেসর ড. মো: দিদার চৌধুরীর নামও অতিথি তালিকায় যুক্ত করা হয়েছে। দাওয়াত ক্রমে শিক্ষা সেমিনার উপকমিটির সদস্য সচিব হিসেবে কাসমির রেজা এবং আহ্বায়ক হিসেবে প্রফেসর এম এ মান্নান খানের নাম উল্লেখ রয়েছে। এদিকে, এই আয়োজন ঘিরে সমালোচনাকারীদের একটি অংশ কাসমির রেজার অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

তাদের অভিযোগ, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাসমির রেজা বর্তমানে নতুনভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে পুনর্বাসিত হচ্ছেন। সমালোচকদের ভাষ্য, শিক্ষা বিষয়ক সেমিনারের মূল উদ্দেশ্যের প্রতি তাদের বিরোধিতা না থাকলেও বিতর্কিত ব্যক্তিদের সক্রিয়তা ও উপস্থিতি নিয়ে জনপ্রতিনিধিদের আরও সতর্ক ও বিবেচনাপ্রসূত হওয়া প্রয়োজন।অন্যদিকে, আয়োজক পক্ষ বা সংশ্লিষ্ট অতিথিদের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষার মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজিত যেকোনো অনুষ্ঠান যেন বিতর্কমুক্ত ও সর্বজনগ্রাহ্য থাকে, সে বিষয়ে আয়োজক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৭ সালের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুরআন খতম ও দোয়া মাহফিল

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুরআন খতম ও দোয়া মাহফিল

শাবিপ্রবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী কুরআন খতম, মিলাদ ও দোয়া

সাংবাদিকদের পেশাগত ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান তথ্য অফিসার

সাংবাদিকদের পেশাগত ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান তথ্য অফিসার

স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনগত সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার

ফিলিপাইনে ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরলেন সাংবাদিক আব্দুল মাজিদ চৌধুরী

ফিলিপাইনে ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরলেন সাংবাদিক আব্দুল মাজিদ চৌধুরী

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলনসমূহের (৪৯ঃয অঝঊঅঘ ঝঁসসরঃ ধহফ জবষধঃবফ ঝঁসসরঃং) সংবাদ সংগ্রহের

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি

রাজা জি সি হাই স্কুল সিলেট ৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত

রাজা জি সি হাই স্কুল সিলেট ৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত

রাজা জি. সি হাই স্কুল ১৯৯০ সনের এস.এস.সি ব্যাচ’র প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী ও সাংস্কুতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।