admin
প্রকাশিত: 6:14 AM, September 6, 2026
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট (ফ্রান্স) এর সহ-প্রচার সম্পাদক এবং খালপার যুব ফোরামের সভাপতি মোঃ রিপন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার লালাবাজার ইউনিয়নের খালপাড়স্থ রিপন আহমেদের নিজ বাসভবনে খালপাড় যুব ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়। যুব সংগঠক এম এ মুমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ।
ছাত্রদল নেতা আব্দুল মোজাক্কির ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুন নুর, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন রশিদ, বিএনপিনেতা আবুল হোসাইন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী রিপন আহমেদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিমুল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি জমির আলী, মোস্তফা মিয়া, আহসান মিয়া, আলমগীর মিয়া, কামাল খান, ফয়সল আহমদ, তানভীর আহমদ। অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সমাজসেবামূলক
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ : মাহমুদুর রহমান দিলাওয়ার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার
জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী
জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা
যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই