admin
প্রকাশিত: 1:00 PM, July 13, 2026
শান্তিগঞ্জ প্রতিনিধি:
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবাল সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল নাহিন সোহান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া এবং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার।
এছাড়াও বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পাথারিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ভূপতি রঞ্জন দাস, পশ্চিম পাগলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোছা. শাহিনা আক্তার, পরিবার কল্যাণ সহকারী হেনা আক্তার এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধি রাফিয়া বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, সিনিয়র সদস্য আবিদ উদ্দিনসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভা শেষে ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মাতৃ-শিশু স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও